ভারত থেকে আরও ৪ কোটি ভ্যাকসিন আনতে চায় বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ০৯:২৪ আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৯:৫৮

সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে আরও চার কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চাইছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

৩ কোটি ডোজ ক্রয় চুক্তির আওতায় এরই মধ্যে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে সেরামের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম।

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, আলোচনা চলছে। দেখা যাক কী হয়।

এই বিষয়ে সেরামের মন্তব্য জানতে চাইলে সাড়া পাওয়া যায়নি।

স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত জোট কোভ্যাক্স উদ্যোগের কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জুন মাসে প্রথম চালানে ১ কোটি ডোজ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একমাত্র পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আবদুল মান্নান জানান, ভবিষ্যতে ভ্যাকসিন কেনার বিষয়টি কাদের হাতে থাকবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, অতিরিক্ত ডোজের কোনও অর্ডার আমাদের দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে ৩ কোটি ডোজ কেনার অর্ডার রয়েছে। অতিরিক্ত ভ্যাকসিন কেনার বিষয়টি সরকারের উপর নির্ভর করছে।

/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতা নির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত