করোনা ভ্যাকসিন নিয়েছেন বিশ্বের ৩৬ কোটি মানুষ

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২১, ২৩:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২১, ২৩:৫৩

বিশ্বের অন্তত ১৩২ টি দেশ ও অঞ্চলে প্রায় ৩৬ কোটি মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা নামের সংস্থার সংকলিত তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত বিশ্বে ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা ৩৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৩৯৭ জন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)- এর তথ্য অনুসারে, দেশটিতে ১৩ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৮৩৫ ডোজ বিতরণ করা হয়েছে এবং প্রয়োগ করা হয়েছে ১০ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৮৬০ ডোজ। অন্তত একটি ডোজ নিয়েছেন ৭ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৪৪৫ জন এবং দুটি ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৪৩২ জন।

যুক্তরাজ্যে ২ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ২২১ জন ভ্যাকসিনের এক ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা ১৬ লাখ ১০ হাজার ২৮০ জন।

ভারতে ৩ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৪৩২ ডোজ প্রয়োগ করা হয়েছে। এক ডোজ করে নিয়েছেন ২ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪৮৪ জন এবং দুটি ডোজ নিয়েছেন ৫৮ লাখ ৬৭ হাজার ৯৪৮ জন।

ইসরায়েলের ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা ৯৩ লাখ ৭৪ হাজার ৮২৭ জন। 

বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জন। এরমধ্যে পুরুষ ২৮ লাখ ৯৭ হাজার ৬৪ ও নারী ১৬ লাখ ৮৩ হাজার ৩২৭ জন। এদের মধ্যে ৮৯৭ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। 

ইউরোপের বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করায় টিকা কর্মসূচি মন্থর হয়ে পড়েছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনার খবরের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নরওয়ে, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, আইসল্যান্ডসহ ১৬ দেশে এটির প্রয়োগ স্থগিত করা হয়েছে।

তবে অস্ট্রেলিয়া সরকার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। অনেক দেশে এটির প্রয়োগ করার পর এই অবস্থান জানালো দেশটির সরকার।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী