মহামারিতে নতুন করে দরিদ্র হবে ১০ কোটির বেশি শ্রমিক: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২১, ২০:৫১আপডেট : ০২ জুন ২০২১, ২০:৫১
image

জাতিসংঘ জানিয়েছে মহামারির কারণে নতুন করে দশ কোটিরও বেশি শ্রমিক দরিদ্র হয়ে পড়েছে। বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নতুন এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, চাকুরির বাজার ২০২৩ সালের আগে প্রাক-মহামারি পর্যায়ে পৌঁছাবে না।

আইএলও’র বার্ষিক ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোস্যাল আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে এই বছরের শেষ নাগাদ পৃথিবীতে সাড়ে সাত কোটি কাজ কম তৈরি হবে। এছাড়া পরের বছর আরও আড়াই কোটি কাজ কম তৈরি হবে।

আইএলও প্রধান গাই রাইডার সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ কেবল জন স্বাস্থ্যের সমস্যা নয় এটি চাকুরি আর মানুষেরও সংকট। তিনি বলেন, উপযুক্ত কাজ সৃষ্টিতে গতি আনতে সুনির্দিষ্ট প্রচেষ্টা এবং সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের সহায়তা ছাড়া এবং সবচেয়ে ক্ষতিগ্রস্থ অর্থনৈতিক সেক্টরগুলো পুনরুদ্ধার করা না গেলে মহামারির ভয়াবহ প্রভাব আরও কয়েক বছর থাকবে। মানুষের অর্থনৈতিক সম্ভাবনা হারানোর পাশাপাশি দারিদ্র আর বৈষম্যও বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে বেকারের সংখ্যা দাঁড়াবে ২০ কোটি ৫০ লাখে। এছাড়া বহু মানুষের কাজ থাকলেও তাদের কর্মঘণ্টা নাটকীয়ভাবে কমে গেছে।

/জেজে/
সম্পর্কিত
আইএলসি’র সহ-সভাপতি পদে বাংলাদেশ
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রীর বৈঠক 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি