ধারণার চেয়ে বেশি বিপজ্জনক বায়ু দূষণ: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮

বায়ু দূষণকে যতটা ভয়াবহ মনে করা হতো, এটা তার চেয়েও মারাত্মক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো মূল দূষিত পদার্থগুলোর সর্বোচ্চ নিরাপদ মাত্রা নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও’র ধারণা প্রতিবছর ৭০ লাখ মানুষের আগাম মৃত্যুর সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো নিম্ন এবং মধ্য আয়ের দেশ। কারণ এসব দেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে।

ডব্লিউএইচও বলছে ধূমপান এবং অস্বাস্থ্যকর খাবারের মতোই বিপজ্জনক বায়ু দূষণ। সংস্থাটি ১৯৪টি সদস্য দেশকে কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনতে পারলে এর সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ৮০ শতাংশ কমিয়ে আনা যেতে পারে।

বায়ু দূষণের সঙ্গে হৃদরোগ এবং স্ট্রোকের সম্পর্ক রয়েছে। আর শিশুদের ক্ষেত্রে এর কারণে ফুসফুসের বৃদ্ধি কমে যেতে পারে আর অ্যাজমার সমস্যার বাড়তে পারে।

ডব্লিউএইচও বলেছে, ‘বাতাসের মানের উন্নয়ন ঘটানো গেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজেও গতি আসতে পারে, কারণ কার্বন নিঃসরণ কমলে বাতাসের মান বাড়বে।’

/জেজে/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম