বিশ্বব্যাপী কলেরার প্রাদুর্ভাব জলবায়ু পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত: ডব্লিউএইচও কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৬:৩০আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৬:৩৯

বিশ্বব্যাপী কলেরার প্রাদুর্ভাব জলবায়ু পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা। মঙ্গলবার (১৯ মার্চ) টিকাদান সংক্রান্ত একটি প্রধান উপদেষ্টা মণ্ডলীদের বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ডব্লিউএইচও-এর ইমিউনাইজেশন, ভ্যাকসিন এবং বায়োলজিক্যালস এর ডিরেক্টর ডক্টর কেট ও’ব্রায়েন। মঙ্গলবার এসএজেই নামে পরিচিত ডব্লিউএইচও এর স্ট্রাটেজিক এডভাইসরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন-এর একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমাদের স্বীকার করতে হবে কলেরার প্রাদুর্ভাব চলমান রয়েছে এবং জরুরী পরিস্থিতি ও সংঘাত পরিস্থিতিতে এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা কলেরার বিষয়ে সতর্কতা বাড়িয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘শুধু ভ্যাকসিনই কলেরা প্রতিরোধের প্রথম ধাপ নয়। কলেরা একটি বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্ন স্যানিটেশন সংশ্লিষ্ট রোগ যেখানে ভ্যাকসিন রোগ প্রতিরোধ করার একটি পদ্ধতি মাত্র।’

ও’ব্রায়েন আরও বলেন, বিশ্ব এখন হামের প্রাদুর্ভাবের মুখে পড়তে যাচ্ছে।

তিনি বলেন, ‘প্রকোপ চলছে। এরমধ্যে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার স্থানান্তর এবং মানবিক সংকট, টিকাদানের মাধ্যমে রোগ প্রতিরোধের বিষয়গুলো ছাড়া এখন আর কোনকিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়।’

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের