পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩, ১১:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১২:১৪

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশের নেতৃত্ব অব্যাহত রাখতে তিনি আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে দায়িত্ব ছেড়ে দেবেন এবং দেশটির সাধারণ নির্বাচনেও আর অংশ নেবেন না। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিন স্থানীয় সময় সাংবাদিকদের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করবো।’

অশ্রুভেজা চোখে আর্ডার্ন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার কঠিন সাড়ে পাঁচটি বছর ছিল এবং আমি কেবল একজন মানুষ ছিলাম এবং আমাকে সরে যেতে হবে।’

জেসিন্ডা বলেন, ‘আমি জানি এই সিদ্ধান্তের পরে অনেক আলোচনা হবে। আমার মনে হচ্ছে প্রায় ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদরা মানুষ। আমরা যতটা পারি, যত দিন পারি, তত দিনই সবটুকু দিই এবং তারপর একদিন সময় আসে এবং আমার জন্য এটাই সময়।’

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের নতুন তারিখও জানিয়ে দিয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। সম্প্রতি দেশটিতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছে কনজারভেটিভ পার্টি। ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল। তবে আর্ডার্ন বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনে লেবার পার্টি জিতবে।

উল্লেখ্য, ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা আর্ডার্ন।

সূত্র: রয়টার্স

/এনএআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ