‘প্রফেট সং’-এর জন্য বুকার পুরস্কার জিতলেন পল লিঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৬:১৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৬:১৮

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতলেন আইরিশ লেখক পল লিঞ্চ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনও সম্মানজনক পুরস্কার জিতলেন ৪৬ বছর বয়সী এই আইরিশ লেখক। 

সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সংকটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে উপন্যাসে।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত।

লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা এই লেখক বলেন, এমন একটি উপন্যাস লেখাটা মোটেই সহজ ছিল না। পুরস্কারের অর্থ সম্পর্কে জানতে  চাইলে তিনি বলেন, ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকি সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান এসি এডিগিয়ান বলেন, প্যানেল এমন একটি উপন্যাস খুঁজছিল, যা বর্তমান সময় নিয়ে কথা বলবে এবং দীর্ঘ একটা সময় ধরে তার প্রয়োজনীয়তা টিকে থাকবে। বর্তমান অস্থির সময়ে পথনির্দেশক দৃষ্টিভঙ্গি আছে এমন একটি উপন্যাসের সন্ধান করেছি আমরা- একটি বই যা আমাদের মনে করিয়ে দেবে যে, আমরা নিজেদেরকে ছাড়িয়ে যেতে পারি এবং যা দীর্ঘ সময় টিকে থাকবে।

‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর সময় ব্যয় করে এই উপন্যাস লিখেছেন তিনি। 

/এসএসএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম