সিগারেটের প্রতি শলাকায় আয়ু কমে ২০ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪

সিগারেটের প্রতিটি শলাকা মানুষের জীবন থেকে ২০ মিনিট আয়ু কেড়ে নেয় বলে জানিয়েছেন গবেষকরা। সে হিসেবে সিগারেটের একটি প্যাকেট মানুষের জীবন থেকে গড়ে সাত ঘণ্টা সময় কেড়ে নিচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) করা সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য ওঠে এসেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

সিগারেটের ক্ষতি নিয়ে করা নতুন এই গবেষণার পর, গবেষকরা ধূমপায়ীদের নতুন বছরে এই অভ্যাস ত্যাগের আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, সিগারেটের ক্ষতি নিয়ে ডাক্তাররা এতদিন ধরে যে ধারণা করে এসেছেন ধূমপান এর চেয়েও অনেক দ্রুত আয়ু কমিয়ে দেয়।

গবেষণায় দেখা গেছে, একজন ধূমপায়ী যদি আগামী ১ জানুয়ারি থেকে দিনে ১০টি সিগারেট খাওয়া কমিয়ে দেন, তাহলে ৮ জানুয়ারির মধ্যে এক দিন, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ এবং ৫ আগস্ট পর্যন্ত পুরো এক মাস তার আয়ু বাড়তে পারে। একইভাবে টানা পুরো এক বছর যদি কোনও ধূমপায়ী এই অভ্যাস ধরে রাখতে পারেন তবে বছর শেষে আয়ু ৫০ দিন পর্যন্ত বাড়তে পারে।

ধূমপান ঠিক কতটা ক্ষতিকর মানুষ তা জানে না বলে মন্তব্য করেছেন ইউসিএলের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. সারাহ জ্যাকসন। যারা নিয়মিত ধূমপান করেন তারা জীবন থেকে প্রায় ১০ বছর সময় হারিয়ে ফেলেন।

২০০০ সালে বিএমজের এক গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট গড়ে প্রায় ১১ মিনিট আয়ু হ্রাস করে। তবে জার্নাল অব অ্যাডিকশনে প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণে বলা হয়, একটি সিগারেট পুরুষদের জন্য গড়ে প্রায় ১৭ মিনিট ও নারীদের জন্য প্রায় ২২ মিনিট আয়ূ হ্রাস করে।

/এএকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ