'মানুষের যৌনতার ইতিহাস ধারণার চেয়েও দুঃসাহসিক'

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ২৩:৫২আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৭:০৬

বিশ্বের মানবজাতির ইতিহাস নিয়ে নিরন্তর গবেষণা চলছে। প্রতিনিয়তই নতুন নতুন তথ্য উদঘাটিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা গেলো মানুষের যৌনতার ইতিহাস এখন পর্যন্ত মানুষ যা ভাবত তার চেয়েও বেশি দুঃসাহসিক। কারণ বর্তমান মানবজাতির সঙ্গে বিলুপ্ত মানব প্রজাতি নিয়নডার্থালের কথা আগেই জানা হয়ে গেছে। তবে বিলুপ্ত হওয়া আরেক রহস্যময় মানবপ্রজাতি ডেনিসোভানসের সঙ্গে নিয়নডার্থাল ও এখানকার মানুষের যৌন সম্পর্ক ও সংকর প্রজননের কথা অজানাই ছিল। এ গবেষণায় বিষয়টি ওঠে এসেছে। এছাড়া বিজ্ঞানীরা আরেকটি প্রজাতির অস্তিত্ব পেয়েছেন, যাদের সম্পর্কে মানুষের কোনও ধারণাই নেই।

'মানুষের যৌনতার ইতিহাস ধারণার চেয়েও দুঃসাহসিক'

শুক্রবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।  বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেড় হাজার মানুষের জিনের ওপর গবেষণা করে এ প্রতিবেদন তৈরি করেছেন বিজ্ঞানীরা। গবেষকরা নিউ গিনির উত্তরাঞ্চলের দ্বীপ মেলানেসিয়া থেকে ৩৫ জন মানুষের ডিএনএ পর্যালোচনা করেন। এদের শতাংশ মানুষের নিয়নডার্থাল পূর্বপ্রজন্ম রয়েছে। একই সঙ্গে ২-৪ শতাংশের জিনে ডেনিসোভানস পূর্বপ্রজন্মেরও অস্তিত্ব রয়েছে।

আফ্রিকার মানুষের মধ্যে নিয়নডার্থাল অথবা ডিনোসোভান প্রজাতির জিনের অস্তিত্ব পাওয়া যায়নি। কারণ এই দুই প্রজাতি কখনও ওই মহাদেশে যায়নি। অ-আফ্রিকান মানুষদের মধ্যে দেড় থেকে চার শতাংশ পর্যন্ত নিয়নডার্থাল জেনেটিক পূর্বপ্রজন্ম পাওয়া গেছে।

গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, দশ হাজার বছর আগে চারটি মানবপ্রজাতির সংকর প্রজনন শুরু হয়। এদের মধ্যে রয়েছে বর্তমান মানব প্রজাতি, নিয়নডার্থাল ও একটি রহস্যময় বিলুপ্ত মানব প্রজাতির ডেনিসোভানস। এছাড়া আরেকটি প্রজাতি রয়েছে যাদের সম্পর্কে মানুষের কোনও ধারণাই নেই।   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি