দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে নেমেছে মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অভিবাসীকে নিয়ে পাঞ্জাব প্রদেশের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে সি-১৭ সামরিক বিমানটি ওই বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র থেকে ১১৯ ভারতীয়কে বহনকারী এই বিমানটি গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় দফায় আমৃতসর এসে পৌঁছালো। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ওই উড়োজাহাজে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ১১৯ ভারতীয় অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তর প্রদেশের; ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং ১ জন করে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন।

আজ রবিবার আরেকটি বিমান ১৫৭ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।

এর আগে ফেরত পাঠানো ১০৪ জনের মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তর প্রদেশের ও ৩ জন ছত্তিশগড়ের ছিলেন। তাদের ওই একই বিমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অন্টারিও থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল।

বিমানে পুরোটা সময় ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। ভারতে পৌঁছার পরই তাদের মুক্তি দেওয়া হয়েছিল। বিষয়টি ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। এমনকি বিষয়টি নিয়ে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বাজেট অধিবেশন চলাকালে গোলমালের ঘটনাও ঘটেছে।

সমালোচনার মাঝে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে যাতে দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর ধরে এটি চলছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের