নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯

নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হ্যারাল্ডের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ব্রিটেনের রাজা চার্লসের প্রতিনিধিত্ব করবেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম। শনিবার (৫ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেসের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ঐতিহ্য ও রাজকীয় নিয়ম অনুযায়ী সার্বভৌম রাজা বা রানি সাধারণত অন্য কোনও দেশের রাষ্ট্রপ্রধানের শেষকৃত্যে উপস্থিত হন না। যার কারণে রাজকীয় এই দায়িত্ব পালন করছেন উইলিয়াম। এই সফরে তার সঙ্গে থাকবেন তার ফুফু প্রিন্সেস রয়্যাল। নরওয়ের নতুন রাজা অষ্টম হাকনের ধর্মমাতা হিসেবে প্রিন্সেস অ্যান সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। 

গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন নরওয়ের ব্যাপক জনপ্রিয় রাজা পঞ্চম হ্যারাল্ড। ৩৫ বছরের রাজত্বকালে নরওয়ের রাজতন্ত্রকে আধুনিকীকরণ এবং জনবান্ধব করে তোলার জন্য তিনি দেশটির সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ছিলেন। 

/এসএইচএম/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
সর্বশেষ খবর
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’