বিশ্বজুড়ে রাশিয়ানদের গ্রেফতারে ‘তাড়া’ করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫১

বিশ্বের বিভিন্ন স্থানে রুশ নাগরিকদের গ্রেফতারে যুক্তরাষ্ট্র ‘তাড়া’ করছে বলে দাবি করেছে রাশিয়া। এই অভিযোগ তুলে রাশিয়া দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণে যাওয়ার আগে দ্বিতীয়বার বিবেচনা করার পরামর্শ দিয়েছে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ নাগরিকরা যখন দেশের বাইরে যান তখন যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা গ্রেফতারের হুমকিতে থাকেন। ওইসব দেশে গ্রেফতারের পর রুশ নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সংশ্লিষ্ট মার্কিন ও রাশিয়ার কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের আহ্বানের পরও যুক্তরাষ্ট্রের স্পেশাল সার্ভিস বিশ্বের বিভিন্ন স্থানে রুশ নাগরিকদের গ্রেফতারে তাড়া করছে। এই পরিস্থিতিতে আমরা রুশ নাগরিকদের বিদেশ ভ্রমণের সতর্কতার সঙ্গে এই ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দিচ্ছি।

বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের শুরু থেকে বিভিন্ন দেশে  ১০ রুশ নাগরিককে আটক করার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে।

এতে উদাহরণ হিসেবে সম্প্রতি স্পেন, লাটভিয়া ও গ্রিসে চার রুশ নাগরিককে যুক্তরাষ্ট্রের সাইবার অপরাধের অভিযোগে গ্রেফতারের ঘটনা তুলে ধরা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৭ সালে সাত রুশ নাগরিককে গ্রেফতার বা অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক