জেরুজালেম ইস্যুতে পুতিনের সহযোগিতা চাইলেন আব্বাস

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৫

 

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির ঘটনায় সৃষ্ট সংকটে রাশিয়ার সহযোগিতা চেয়েছে ফিলিস্তিন। সোমবার রাশিয়া সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই সহযোগিতা চান।

জেরুজালেম ইস্যুতে পুতিনের সহযোগিতা চাইলেন আব্বাস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মস্কো সফরের মাত্র দুই সপ্তাহ পর রাশিয়া সফরে গেলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন আব্বাস। ২০ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন তিনি।

জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দীর্ঘদিনের আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘণ হিসেবে মনে করেন ফিলিস্তিনিরা। এর মধ্য দিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিকেও অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন।

ইনস্টিটিউট ফর ইউএস অ্যান্ড কানাডিয়ান স্টাডিজ-এর মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ আলেক্সান্ডার শুমিলিন আব্বাসের সফরকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ রাশিয়া-ইসরায়েল সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে।

শুমিলিন আরও মনে করেন, আব্বাসের জন্য এটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে তা তেমন ভূমিকা রাখবে না। তিনি বলেন, এই সফরে বড় কিছু হয়ে যাবে এমনটা আশা করার কিছু নাই। সূত্র: এএফপি।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম