রাশিয়ায় সম্মেলনে যোগ দিতে শি জিনপিং ও কিমকে আমন্ত্রণ পুতিনের

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪

রাশিয়ায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরীয় নেতা কিম জং উনকে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন ও জাপানের প্রেসিডেন্ট সম্মেলনে যোগ দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন। তবে উত্তর কোরীয় নেতা এখনও তা নিশ্চিত করেননি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রাশিয়ায় সম্মেলনে যোগ দিতে শি জিনপিং ও কিমকে আমন্ত্রণ পুতিনের

রাশিয়ার ভ্লাদিভস্তকে আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইস্টার্ন ইকোনোমিক ফোরামের সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে কিমকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। তবে কিম এ সম্মেলনে তার অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেননি।

আগামী মঙ্গলবার ও বুধবার চীনা প্রেসিডেন্ট ভ্লাদিভস্তকে অবস্থান করবেন। এই প্রথমবারের মতো রাশিয়া আয়োজিত বার্ষিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে চীনের কোনও নেতা অংশ নিতে যাচ্ছেন।

রাশিয়ায় চীনা প্রেসিডেন্টের সফর নিশ্চিত করার কথা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের কর্মকর্তারা এ সম্মেলন চলাকালে অন্যান্য নেতার সঙ্গে শি’র সাক্ষাতের পরিকল্পনার ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝং হানহুই সাংবাদিকদের বলেন, ‘অন্য দেশের পক্ষ থেকে কোনও প্রস্তাব পেলে চীন তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।’

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের আরোপিত অবরোধে সমর্থন দেওয়ায় ক্ষতিগ্রস্ত সম্পর্ক ঠিক করতে এ দু’টি দেশ চেষ্টা চালানোয় এ বছর চীনে শি ও কিম তিনবার সাক্ষাৎ করেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সম্মেলনে তার অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম