রুশ রকেট পরীক্ষাকেন্দ্রের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ৩ কূটনীতিক আটক

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ০৫:৩৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৫:৩৮

রাশিয়ার একটি সামরিক পরীক্ষাকেন্দ্রগামী যুক্তরাষ্ট্রের তিনজন কূটনীতিককে একটি ট্রেন থেকে নামিয়ে আটক করা হয়েছে। সোমবার তাদের আটক করা হয়। ওই পরীক্ষাকেন্দ্রটি রাশিয়া উত্তরাঞ্চলে অবস্থিত এবং কয়েকদিন পূর্বে সেখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। তিন কূটনীতিক সেভেরোডনিস্ক শহরগামী ট্রেনে ছিলেন। ওই শহরটিতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

রুশ রকেট পরীক্ষাকেন্দ্রের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ৩ কূটনীতিক আটক

সেভেরোডনিস্ক শহরে রাশিয়ার নৌবাহিনীর একটি শিপইয়ার্ড রয়েছে এবং গত আগস্টে ভয়াবহ বিস্ফোরণ হওয়া রকেট পরীক্ষাকেন্দ্রের পাশে।

রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিক জানিয়েছিলেন তারা আরখানগেলস্ক শহরে যাচ্ছেন। তারা সরকারি সফরে ছিলেন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের পরিকল্পনা জানিয়েছিলেন। কিন্তু তারা সেভেরোডনেস্কগামী ট্রেনে চড়েন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কূটনীতিকরা হয়ত পথ হারিয়ে ফেলেছেন। রাশিয়ার একটি মানচিত্র যুক্তরাষ্ট্র দূতাবাসকে সরবরাহ করতে আমরা প্রস্তুত আছি।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তিন আমেরিকান কূটনীতিক সরকারি কাজে সফর করছিলেন এবং রুশ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোজাটম স্বীকার করেছিল ৮ আগস্ট তাদের পারমাণবিক একটি রকেট ইঞ্জিন বিস্ফোরিত হলে তাদের ৫ কর্মী নিহত হয়। ওই দুর্ঘটনার পর শহরটির বিকিরণমাত্রা ১৬ গুণ বেড়ে যায়।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম