সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়ে যাচ্ছে রাশিয়া: অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৩:৫৫আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৩:৫৫

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সীমান্তে অব্যাহতভাবে সেনা সমাবেশ বৃদ্ধির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন দফতরের মুখপাত্র জন কিরবি।

তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় ক্রমবর্ধমান হারে সেনা মোতায়েন করে যাচ্ছে মস্কো।

পেন্টাগন বলছে, ২০১৪ সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে একীভূত করার সময় ওই উপত্যকায় রাশিয়ার যত সেনা মোতায়েন করা হয়েছিল এবার সে সংখ্যাও ছাড়িয়ে গেছে। তবে তিনি রুশ সেনা সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেননি।

পেন্টাগনের মুখপাত্র এমন সময়ে এ দাবি করলেন যখন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। অবশ্য তার এ বক্তব্যের কিছুক্ষণ পর ইইউ-এর একজন কর্মকর্তা এ বক্তব্য সংশোধন করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাসংখ্যা এক লাখ বলে উল্লেখ করেন।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো ইউক্রেন সীমান্তে তার দেশের সেনা সমাবেশ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উসকানিমূলক পদক্ষেপের মোকাবিলায় সামরিক মহড়া চালানোর লক্ষ্যে সীমান্তে এসব সেনা পাঠানো হয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম