ইউক্রেন সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ২১:০০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৫১
image

কয়েক সপ্তাহের উত্তেজনার পর ইউক্রেন সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। বেশ কয়েকটি সেনা ইউনিটকে নিজেদের ঘাঁটিতে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর গত সাত বছরের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সমাবেশ প্রত্যাহারের জন্য ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে। তবে ইউরোপ-আমেরিকার এমন আহ্বানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পুতিন।

ইউরোপীয় ইউনিয়নের ধারণা, ২০১৪ সালে রাশিয়া দখল করে নেওয়া ক্রিমিয়া এবং ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে বৃহস্পতিবার ক্রিমিয়ায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, মহড়ার জন্য যাওয়া সেনা ইউনিটগুলো ঘাঁটিতে ফেরত আসবে। তিনি বলেন, আকস্মিক পরীক্ষার লক্ষ্য অর্জিত হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনা সদস্যরা দেশরক্ষায় নিজেদের যোগ্যতা প্রদর্শন করেছে। তিনি জানান, ৫৮তম থেকে ৪১তম সেনা ইউনিট কমান্ডারদের তিনি স্থায়ী ঘাঁটিতে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। শুক্রবার থেকে শুরু করে আগামী ১ মে’র মধ্যে সেনাদের ফিরে আসা সম্পন্ন হবে বলে জানান তিনি।

এর আগে বুধবার জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুতে সীমা অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেন তিনি। পুতিন বলেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে মস্কোর জবাব হবে ‘ত্বরিত ও ভয়াবহ।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী