রাশিয়ার স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ১১

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ১৫:২৩আপডেট : ১১ মে ২০২১, ১৫:২৩
image

রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তাতারস্তানের রাজধানী কাজানের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৯ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার মস্কো থেকে প্রায় ৮২০ কিলোমিটার দূরের ওই স্কুলটির অভ্যন্তরে দুই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। এই ঘটনায় এক কিশোরকে আটক এবং দ্বিতীয় আরেকজন ভবনের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কাজানের ওই স্কুলে নিরাপত্তা পুনর্বহাল করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই হামলার উদ্দেশ্য জানা যায়নি।

১৭৫ নম্বর স্কুলে হামলার পর ভারি অস্ত্রসহ পুলিশ এবং জরুরি সেবার কর্মীদের সেখানে মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, গুলিবর্ষণ থেকে বাঁচতে শিশুরা জানালা দিয়ে লাফিয়ে পড়ছে আর আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।

তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানোভ এই ঘটনাকে বিপর্যয় আখ্যা দিয়েছেন। স্কুলটির বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ১২ শিশু এবং চার প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বয়স ১৯ বছর। তার লাইসেন্স করা অস্ত্র আছে।’

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম