বেলারুশ ইস্যুতে ইউরোপের ফ্লাইট নিষিদ্ধ করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ০৯:০৫আপডেট : ২৮ মে ২০২১, ০৯:০৫
image

বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কোতে পৌঁছানোর পরিকল্পনা করায় ইউরোপের দুইটি এয়ারলাইন্সের প্রবেশ নিষিদ্ধ করেছে রাশিয়া। এরপরই রাশিয়ায় নিজেদের ফ্লাইট বাতিল করেছে এয়ার ফ্রান্স এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত রবিবার গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেফতার করে বেলারুশ। ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ বেলারুস বিমান ছিনতাই করেছে। এরপরই ইউরোপের এয়ারলাইন্সগুলো বেলারুশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বেলারুশের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। সাংবাদিক আটক ইস্যুতেও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ বেলারুশ ও তার সরকারকে জোরালো সমর্থন অব্যাহত রেখেছে মস্কো। আর তা নিয়েই বেলারুশ ও পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক বিরোধে প্রথমবারের মতো সরাসরি হস্তক্ষেপ করলো রাশিয়া। তবে বেলারুশের আকাশসীমা এড়ালে ইউরোপের সব ফ্লাইটের প্রবেশ নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি মস্কো।

/জেজে/
সম্পর্কিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’