ইরানকে গোয়েন্দা স্যাটেলাইট দেওয়ার কথা উড়িয়ে দিলেন পুতিন

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ১৭:০০আপডেট : ১২ জুন ২০২১, ১৭:০০

ইরানকে গোয়েন্দা স্যাটেলাইট সরবরাহের কথা অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সামরিক ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন সহযোগিতার পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু গোয়েন্দা স্যাটেলাইট সরবরাহের খবরটি একেবারে ফেক নিউজ।

বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানকে একটি অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এর মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে।  

মার্কিন সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, এই পরিকল্পন্ননার আওতায় রাশিয়ায় তৈরি ক্যানোপুস-৫ নামের একটি স্যাটেলাইট কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটে সংযুক্ত থাকবে উচ্চ রেজুলেশনের ক্যামেরা।

এই খবরের বিষয়ে এনবিসি নিউজের পক্ষ থেকে জানতে চাইলে পুতিন বলেন, এটি একেবারেই ফেক নিউজ। অন্তত পক্ষে এমন কিছু সম্পর্কে আমার একেবারেই জানা নেই। যারা এটি নিয়ে কথা বলছেন তারাই হয়ত বেশি জানে।

পুতিন আরও বলেন, এটি একেবারে বাজে কথা, আবর্জনা।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী