সোশ্যাল মিডিয়ার জন্য নতুন আইনে অনুমোদন পুতিনের

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২১, ০১:২৯আপডেট : ০২ জুলাই ২০২১, ০১:২৯

রাশিয়ায় বিদেশি মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোর জন্য নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রাশিয়ায় এসব প্রতিষ্ঠানের অফিস খোলার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আইনে বলা হয়েছে, কোনও বিদেশি প্রতিষ্ঠান ইন্টারনেটে কর্মকাণ্ড চালাতে হলে তারা রাশিয়ায় শাখা কিংবা অফিস খুলতে বাধ্য থাকবে।

নতুন এই আইন বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আরও  বেশি নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে মস্কোর নেওয়া পদক্ষেপগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন বলে উল্লেখ করেছে রয়টার্স।

রাশিয়ার কর্তৃপক্ষ এমনিতেই দেশটির ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে আগ্রহী। একইসঙ্গে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নির্ভরতা হ্রাস করতে চায়।

ইতোপূর্বে দেশটিতে সরকারবিরোধীদের বিরুদ্ধে বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘অবৈধ বিক্ষোভ’ সংঘটনের অভিযোগ করা হয়েছিল।

মস্কোর তরফ থেকে এমনকি বিভিন্ন কনটেন্টকে অবৈধ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোকে সেগুলো মুছে ফেলতে বলা হয়। ক্রেমলিনের চাহিদা অনুযায়ী, কনটেন্ট সরিয়ে না নেওয়ায় জরিমানা আরোপের মতো ঘটনা ঘটে। শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে টুইটারের স্পিড কমিয়ে দেওয়া হয়।

ব্যক্তিগত তথ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনে বুধবার গুগলের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন আইনে পুতিনের অনুমোদনের খবর এলো।

/এমপি/
সম্পর্কিত
ব্যথা ছাড়া স্থায়ী ট্যাটু!
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
সর্বশেষ খবর
শেখ হাসিনার কণ্ঠস্বরে জর্জরিত ভারত-বাংলাদেশ সম্পর্ক
শেখ হাসিনার কণ্ঠস্বরে জর্জরিত ভারত-বাংলাদেশ সম্পর্ক
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো