২৮ আরোহী নিয়ে নিখোঁজ রুশ বিমান

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১৬:৩৬আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৬:৪৬

২৮ আরোহী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ একটি রুশ যাত্রীবাহী বিমান। মঙ্গলবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এন-২৬ বিমানটি নিখোঁজের কথা নিশ্চিত করেছে দেশটির সরকার।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই বিমানটির আর সন্ধান পাওয়া যায়নি। যাত্রীবাহী উড়োজাহাজে ২২ যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্টিনা গ্লাজোভা জানান, উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক -কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে রওনা হয়েছিল। একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উড়োজাহাজটি নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে পালানায় অবতরণ করেনি। বিমানটি উদ্ধারে অভিযানে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত উদ্ধার করা সম্ভব বলে রাশিয়ার ইন্টারফেক্সকে একটি সূত্র জানিয়েছে।

নিখোঁজ হওয়া বিমানটি ১৯৮২ সাল থেকে সেবা দিয়ে আসছে। জরুরি মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, পালানা বিমানবন্দরের ১৫ থেকে ২৫ কিলোমিটার এলাকার মধ্যে বিমানটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে ওখোতাস্ক  সাগরে বিধ্বস্ত হতে পারে।

/এলকে/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি