ঘুষখোর পুলিশ কর্মকর্তার অট্টালিকায় সোনার টয়লেট

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ২২:২৩আপডেট : ২১ জুলাই ২০২১, ২২:২৩

রাশিয়ার পুলিশের ঘুষ নেওয়ার একটি তদন্তে এক কর্মকর্তার বৃহৎ অট্টালিকায় সোনায় মোড়ানো টয়লেটসহ বিভিন্ন বিলাশী সামগ্রী পাওয়া গেছে। রুশ তদন্তকারীরা বলছেন, তারা দুর্নীতিবাজ পুলিশের একটি চক্রকে গুড়িয়ে দিয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

দ্য ইনভেস্টিগেটিভ কমিটি (এসকে)-এর ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে একটি বৃহৎ অট্টালিকাসহ বেশ কয়েকটি স্থাপনায় অভিযান চালানো হয়েছে।

অট্টালিকাটি দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বলে জানিয়েছেন তদন্তকারীরা

দক্ষিণাঞ্চলীয় স্তাভরোপোল অঞ্চলের ট্রাফিক পুলিশের প্রধান কর্নেল আলেক্সেই সাফোনোভসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভুয়া অনুমতি প্রদান করে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।

এই অনুমতি নিয়ে চালকরা পুলিশের চেকপয়েন্ট পাড়ি দিতে পারেন অনুমোদনহীন শস্য ও নির্মাণ সামগ্রীর কার্গো নিয়ে। অভিযুক্তরা এখনও অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য জানায়নি।

রান্নাঘরেও রয়েছে সোনায় মোড়ানো বিভিন্ন আসবাবপত্র

রাশিয়ার নর্থ ককেশাস অঞ্চলের পুলিশবাহিনী এই দুর্নীতিবিরোধী অভিযানে অংশগ্রহণ করছে। এসকে জানায়, তারা ৮০টি জায়গা অভিযান চালিয়েছে। অভিযানে তারা মোটা অংকের নগদ টাকা ও বিলাসবহুল গাড়ি জব্দ করেছে।

যুক্তরাষ্ট্রের এফবিআই-এর আদলে রাশিয়ার এসকে জানায়, এই চক্রটি বেশ কয়েক বছর ধরে সক্রিয়। ঘুষ হিসেবে ১৯ মিলিয়ন রুবল হস্তগত করেছে।

এক রাজনীতিক এই চক্রকে মাফিয়াদের সঙ্গে তুলনা করেছেন

সাফোনোভ দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাভোগ করতে পারেন। তার পূর্বসুরী আলেক্সান্ডার আরজহানুখিনকেও গ্রেফতারও করা হয়েছে।

ক্রেমলিনপন্থী ইউনাইটেড রাশিয়া পার্টির এমপি আলেক্সান্ডার খিন্সটেইন জানান, অঞ্চলটির ৩৫ জনের বেশি ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের