নাভালনি ও তার ঘনিষ্ঠদের ওয়েবসাইট ব্লক করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ০২:১৭আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:১৭
image

বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির মালিকানাধীন ওয়েবসাইট ব্লক করে দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। সোমবার কারাবন্দী এই নেতার টিমের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।  পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটিতে বিরোধী দলের সমর্থক, স্বাধীন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে চাপ বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন। ২০২৪ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নিজের ক্ষমতা সংহত করতে চান প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা পুতিন গত বছর সংবিধান সংশোধন করে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ তৈরি করেছেন।

সোমবার থেকে বিরোধী দলীয় নেতা নাভালনির ওয়েবসাইট এবং তার শীর্ষ কৌশলবিদ লিওনিদ ভলকভ এবং দীর্ঘদিনের মিত্র লিওবভ সোবোলের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। নাভালনির ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন এবং ৪০টি আঞ্চলিক কার্যালয়ের নেটওয়ার্কে প্রবেশ করা যাচ্ছে না। এছাড়া নাভালনিকে সমর্থনকারী চিকিৎসক জোটের সাইটেও প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

রুশ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের নির্দেশে এসব ওয়েবসাইট ব্লক করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী