ইরাক, সিরিয়ার জঙ্গিরা আফগানিস্তানে ঢুকছে: পুতিন

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৮:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরাক ও সিরিয়ার যুদ্ধবাজ জঙ্গিরা এখন সক্রিয়ভাবে আফগানিস্তানে প্রবেশ করছে। বুধবার সাবেক সোভিয়েত দেশগুলোর নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের পরিস্থিতি খুব সহজ না। সামরিক অভিযান পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন ইরাক ও সিরিয়া থেকে জঙ্গিরা সক্রিয়ভাবে এখানে প্রবেশ করছে।

পুতিন আরও বলেন, এই জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

এর আগেও পুতিন একাধিকবার সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে চরমপন্থী গোষ্ঠীগুলোর সদস্যরা শরণার্থী হিসেবে প্রতিবেশী সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করতে পারে।

কাবুলে নতুন তালেবান নিয়ে সতর্ক আশাবাদী মস্কো। মধ্য এশিয়ায় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বিগ্ন ক্রেমলিন। তালেবান ক্ষমতা দখলের পর তাজিকিস্তান ও উজবেকিস্তানে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। দেশ দুটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী