রাশিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৮:৩১আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩১

রাশিয়ায় করোনায় একদিনে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩ হাজার ২০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে এক হাজার দুই জনের।

এ নিয়ে রাশিয়ায় টানা তৃতীয় দিনের মতো করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের তথ্য রেকর্ড করা হলো।

দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে। নিজেরা করোনার কয়েকটি টিকা উৎপাদন ও বিপণন করলেও রাশিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩১ শতাংশ নাগরিককে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশের অর্থনীতি সচল রাখতে সংক্রমিত এলাকাগুলোতে যাতায়াত বা চলাচলের ওপরও কঠোর কোনও বিধিনিষেধ আরোপ করেনি কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, তারা লকডাউনের পক্ষে নন। সংক্রমণ রোধে প্রয়োজনে আঞ্চলিক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী