ইউক্রেন উত্তেজনা: এখনও কূটনীতির সুযোগ দেখছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩১

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ বলেছেন, রাশিয়া এখনও মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের উত্তেজনা নিরসনে কূটনীতি সহযোগিতা করতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন।

ভ্লাদিমির চিঝভ জানান, কাউকে আক্রমণ করার কোনও পরিকল্পনা নেই মস্কোর। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, মত পরিবর্তনে রাশিয়াকে উসকানি না দেওয়াটা হলো গুরুত্বপূর্ণ।  

ইউরোপজুড়ে সোম ও মঙ্গলবারের মার‍্যাথন কূটনৈতিক দৌড়ঝাপের পর রুশ রাষ্ট্রদূত এসব কথা বললেন।

ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করে বলছে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। তবে রাশিয়া বারবার ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করবে কিনা তা সম্পর্কে কিছু জানানি চিঝভ। তবে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে জানতে চেয়েছেন, সরাসরি রাশিয়ার দিকে মুখ করে সীমান্তে এত সংখ্যক ইউক্রেনীয় সেনাদের নিয়ে কেন কথা বলা হচ্ছে না।

রুশ রাষ্ট্রদূত মনে করেন, এখনও ভবিষ্যৎ আলোচনায় ফলাফল আসতে পারে। বলেন, আমরা অবশ্যই এখনও মনে করি কূটনীতির সুযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী