এশিয়ার দুই দেশে সফরে আসছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ০৯:০৫আপডেট : ২৭ জুন ২০২২, ০৯:১৩

ইউক্রেন যুদ্ধের শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন তিনি। রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন ‘রসিয়া-১’- এর ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন বিষয়টি জানিয়েছেন। খবর সংবাদমাধ্যম আল জাজিরা’র।

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর রাশিয়ার বাইরে যাননি প্রেসিডেন্ট পুতিন। হামলার ঘোষণা দিয়ে পশ্চিমা দুনিয়ার নজিরবিহীন চাপের মুখে পড়েছেন।

ক্রেমলিনের সংবাদদাতা জানান, রাশিয়ার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমারি রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। যিনি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের একজন দীর্ঘমেয়াদি শাসক।

দুই দেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর মস্কোয় ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

ইউক্রেনে হামলার আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে বেইজিং সফরে করেন প্রেসিডেন্ট পুতিন, যেখানে শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। নানা বিষয়ে আলাপ হয় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর সঙ্গে।

ফিরেই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। রাশিয়ার অভিযানে ইউক্রেনে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মারিউপোল, ডনবাস, খেরসন, সামি ও কিয়েভের আশপাশের অনেক জায়গায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি