পেলোসির তাইওয়ান সফর ‘উসকানিমূলক’, চীনকে সমর্থন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২২, ২১:২৪আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:২২

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, এই সফর ঘিরে চীনকে সমর্থন করবে রাশিয়া। ওয়াশিংটনকে সতর্ক করে দিমিত্রি পেসকোভ বলেন, এ ধরনের উসকানিমূলক সফরে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের ঝুঁকি বাড়াবে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দেন। তবে তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এখনও তাইওয়ানে সফরে অবিচল রয়েছেন পেলোসি।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না তিনি (পেলোসি) সেখানে যাবেন নাকি যাবেন না, তবে এই সফর ঘিরে সবকিছু এবং তাইওয়ানে সম্ভাব্য সফর একেবারে উসকানিমূলক’।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, সম্ভাব্য এই সফর চীনের ওপর চাপ বাড়ানোর উসকানিমূলক প্রচেষ্টা। গত কয়েক বছরে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক জোরালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র একটি উসকানিদাতা রাষ্ট্র'। রাশিয়া এক চীন নীতি নিশ্চিত করে এবং যেকোনোরূপে দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করে।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক