পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনও ভিত্তি নেই

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ২০:৫৬আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২০:৫৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বসার এখনও কোনও ভিত্তি নেই। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন একথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মধ্যস্থতায় শান্তি আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলনস্কি শুধু তখনই বৈঠকে বসতে পারেন যখন উভয়পক্ষ তাদের প্রস্তুতি শেষ করবে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা কয়েক মাস ধরে অচল অবস্থায় রয়েছে। অগ্রগতি না হওয়ার জন্য উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।

পেসকভ বলেন, ইউক্রেনীয় প্রতিনিধিরা যোগাযোগের মধ্যে নেই, কোনও আলোচনা প্রক্রিয়া এখন চলমান নেই।

তিনি আরও বলেন, উভয়পক্ষ তাদের প্রস্তুতি শেষ করতে পারলে তখন পুতিন ও জেলেনস্কির বৈঠক সম্ভব। এটি এখন নেই। ফলে এমন বৈঠকের এখন কোনও সম্ভাবনা নেই।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী