ইউক্রেনে সংঘাত সোভিয়েত পতনের ফল: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের ফল হলো ইউক্রেনসহ সোভিয়েত দেশগুলোতে সংঘাতের কারণ। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

সাবেক সোভিয়েত দেশগুলোর গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কী ঘটছে এবং কয়েকটি সিআইএস দেশের সীমান্তে যা ঘটছে তা পর্যবেক্ষণ যথেষ্ট। এগুলোর মূল কারণ সোভিয়েত ইউনিয়নের পতন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় সাবেক সোভিয়েত সাম্রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে।

গত মাসে মধ্য এশিয়ার দুটি দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানে সংঘর্ষ হয়েছে। আর্মেনিয়া ও আজারবাইজানও সংঘাতে লিপ্ত হয়েছে।

পশ্চিমাদের দিকে অভিযোগের তীর ছুড়ে পুতিন বরেছেন, সোভিয়েত পরবর্তী সময়ে নতুন সংঘাত উসকে দিচ্ছে তারা।

ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার একদিন আগে পুতিন এই মন্তব্য করলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার পুতিনের এমন ঘোষণার পর ইউক্রেন যুদ্ধ নতুন বিপজ্জনক মোড় নেবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা একটি নতুন বিশ্ব শৃঙ্খলা গড়ে ওঠতে দেখছি, যা মেনে নেওয়া পশ্চিমাদের জন্য কঠিন।

আগামী সপ্তাহে ৭০ বছরে পদার্পণ করবেন পুতিন। প্রায়ই তিনি সোভিয়েত ইউনিয়ন নিয়ে স্মৃতিকাতর মন্তব্য করেন। কীভাবে সোভিয়েতের গোয়েন্দা সংস্থা কেজিবিতে তিনি কাজ করেছেন সেগুলোরও স্মৃতিচারণ করেন।

সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম