চাঁদে রাশিয়ার মহাকাশযান বিধ্বস্তের পর শীর্ষ বিজ্ঞানী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ০৯:৪৭আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:০৮

তীরে এসে যেন তরি ডুবলো রাশিয়ার চন্দ্র অভিযানের। যান্ত্রিক ত্রুটির কারণে চলতি সপ্তাহে লুনা-২৫ চাঁদের বুকে বিধ্বস্তের ঘটনায় চলছে বিশ্লেষণ। প্রায় ৫০ বছর পর চন্দ্র জয়ের ব্যর্থ প্রচেষ্টায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাশিয়ার এক শীর্ষ বিজ্ঞানী। যিনি এই মিশনের সঙ্গে যুক্ত ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, মিশনের ব্যর্থতার বিষয়টি নিতে না পেরে ৯০ বছর বয়সী মিখাইল মারোভের স্বাস্থ্য অবনতি হয়ে পড়ে। তীব্র অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

লুনা-২৫ বিধ্বস্তের ঘটনাটি স্বাভাবিকভাবে নিচ্ছে না মস্কো। এতে তার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে।

মিখাইল মারোভ সাংবাদিকদের বলেন, আমি পর্যবেক্ষণে আছি। এ বিষয়টি খুবই কঠিন। এতে দুশ্চিন্তা না হওয়ার কারণ নেই। এটি মূলত জীবনের একটি অংশ।

তিনি মস্কোর ক্রেমলিনের কাছাকাছি অবস্থিত সেন্ট্রাল ক্লিনিক্ল্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোভিয়েত ইউনিয়নের সময় যেই মহাকাশ যান পাঠিয়েছিল রাশিয়া সেই মিশনেও যুক্ত ছিলেন এই বিজ্ঞানী। তারই অভিজ্ঞতার আলোকে লুনা-২৫ মিশনে কাজ করছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রসকসমস রবিবার (২০ আগস্ট) সকালে জানিয়েছে, ‘শনিবার ১৯ আগস্ট বিকাল ২টা ৫৭ মিনিটে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় চন্দ্রযানটি। পরে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায়।’

/এলকে/
সম্পর্কিত
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত