ওয়াগনার বাহিনীকে আনুগত্য স্বীকারের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১৭:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২১:২৪

সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা প্রিগোজিন নিহতে তার যোদ্ধাদের উদ্দেশে আদেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে হলফনামায় স্বাক্ষরের নির্দেশ দিয়ে ডিক্রি জারি করেছেন তিনি।

ওয়াগনার বাহিনীর হাজার হাজার সশস্ত্র যোদ্ধা এবং অন্যান্য সামরিক ঠিকাদারদের রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসতেই পুতিনের এমন আদেশ।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত পুতিনের ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন বা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় স্বাক্ষর করতে হবে।’

ওয়াগনার যোদ্ধাদের রুশ সামরিক বাহিনীর কমান্ডার এবং জ্যেষ্ঠ নেতাদের আদেশ মানতে বাধ্য বলেও ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।

গত বুধবার (২৩ আগস্ট) রাশিয়ায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এই উড়োজাহাজে আরোহীর মধ্যে প্রিগোজিনের নাম রয়েছে। বিধ্বস্ত বিমানের ১০ যাত্রীর লাশ উদ্ধারের দাবি করেছেন রুশ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, প্রিগোজিন মারা গেছেন।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনসহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিন্তু ইউক্রেনসহ অনেক পশ্চিমা কর্মকর্তারা বলছেন, পুতিনের নির্দেশেই ওই বিমানটি ভূপাতিত করা হয়েছে। কারণ, গত জুনে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উৎখাতে প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার বাহিনী যে বিদ্রোহ করেছিল তা পুতিনের জন্য হুমকি ছিল। তাকে বিশ্বাসঘাত হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়েছিল।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের