বিশ্বকে নৌশক্তি দেখাতে কাতারে পৌঁছেছে রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১১:১২আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:১৯

কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত  দোহা আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী চলবে। এতে অংশ নিতে এরই মধ্যে কাতারি বন্দর হামাদে প্রবেশ করেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট মার্শাল শাপোশনিকভ । সোমবার (৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার রুশ নৌবাহিনীকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা-ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, রুশ যুদ্ধ জাহাজকে স্বাগত জানিয়েছে আয়োজক দেশ কাতার। এসময় সেখানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত রুশ দূতাবাসের প্রতিনিধি ও কাতার নৌবাহিনীর কর্মকর্তারা।  

এর আগে, জানুয়ারিতে দক্ষিণ চীন সাগরে একটি সাবমেরিন বিরোধী মহড়া পরিচালনা করে মার্শাল শাপোশনিকভ ডেস্ট্রয়ার।

রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের যুদ্ধজাহাজের মধ্যে নৌবহরের ফ্ল্যাগশিপ ভারিয়াগ ক্রুজার এবং মার্শাল শাপোশনিকভ ফ্রিগেট রয়েছে। এগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ দীর্ঘ দূরত্বের যাত্রার মধ্যে রয়েছে। জাহাজগুলো ২২ জানুয়ারি রাশিয়ার দূরপ্রাচ্যের ভ্লাদিভোস্টক বন্দর ছেড়ে যায়।

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই বিশ্বকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে নিজেদের সক্ষমতার কথা জানিয়ে দিতেই রুশ যুদ্ধ জাহাজ এই মহড়া চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি