পিছিয়ে যাচ্ছে স্কটল্যান্ডের স্বাধীনতার দ্বিতীয় গণভোট

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৮:১৩আপডেট : ০৯ জুন ২০১৭, ১৮:২১

এসএনপি নেতা নিকোলা স্টার্জিওন যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতার জন্য স্কটল্যান্ডের দ্বিতীয় গণভোট আয়োজন পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-র নেতা নিকোলা স্টার্জিওন। শুক্রবার বুট হাউসের এক বিবৃতিতে এ ইঙ্গিত দিয়েছেন স্টার্জিওন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বিবৃতিতে নিকোলা স্টার্জিওন বলেছেন, এই নির্বাচনে নিঃসন্দেহে স্বাধীনতার গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু আমি মনে করি, এছাড়া আরও অনেক বিষয় ছিল যেগুলো নির্বাচনের ফলে প্রভাব রেখেছে।

এসএনপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজের কর্তৃত্ব ও গ্রহণযোগ্যতা হারিয়েছেন।

আগাম নির্বাচনের আগে স্কটল্যান্ডের পার্লামেন্টে স্বাধীনতার জন্য দ্বিতীয় গণভোটের প্রস্তাব উত্থাপন করেছিলেন এসএনপি নেতা। পার্লামেন্টে তার প্রস্তাবটি পাস হয়েছিল।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের আগাম নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এসএনপি। স্কটল্যান্ডে দলটি ৩৫টি আসনে জিতলেও হারিয়েছে ২০টি। গত নির্বাচনে দলটি ৫৫টি আসনে জয় পেয়েছিল। ১৯টি আসন হারালেও এসএনপি এখনও স্কটল্যান্ডের সবচেয়ে আসন দখলকারী দল। তবে এবার স্কটল্যান্ডে কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্র্যাটরা অতীতের যেকোনও সময়ের তুলনায় বেশি সফলতা পেয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ৩১৮টি আসন পেয়ে জয় লাভ করেছে থেরেসা মে’র নেতৃত্বাধী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তবে দলটি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ২৬১টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জেরেমি করবিনের লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৩২৬টি আসনের প্রয়োজন হয়।  ফলে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ নির্বাচনের আরও খবর-

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম