ব্রিটেন ও ইইউ’র মুক্ত চলাচল বন্ধ হবে ২০১৯ সালের মার্চে

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১৭:২৩আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:২৪

ব্রিটেন ও ইইউ’র মুক্ত চলাচল বন্ধ হবে ২০১৯ সালের মার্চে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের মধ্যে অবাধ চলাচল ২০১৯ সালের মার্চ মাসে শেষ হবে। ওই সময়ে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মুখপাত্র এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছিলেন, ব্রিটেনের ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অভিবাসননীতির আশু পরিবর্তন হবে না। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের বক্তব্য অর্থমন্ত্রীর সঙ্গে সাংঘর্ষিক।

থেরেসা মে’র মুখপাত্র সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের মার্চে অবাধ ও মুক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। তিনি জানান, ব্রিটিশ সরকার ইতোমধ্যে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ নাগরিকদের অধিকার নিয়ে একটি প্রস্তাব তৈরি করেছে।

মুখপাত্র আরও বলেন, ব্রেক্সিট পরবর্তী অভিবাসন ব্যবস্থা সামনে নিয়ে আসা হবে। এখনকার মতো মুক্ত চলাচল অব্যাহত থাকবে, এমন ধারণা ভুল।

ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের ভিন্ন ভিন্ন মত থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এই প্রেক্ষিতে মুখপাত্র জানান, জানুয়ারিতে থেরেসা মে যে ব্রেক্সিট পরিকল্পনা তুলে ধরেছিলেন সরকারের পরিকল্পনা সেটাই বহাল আছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম