যুদ্ধ জাহাজ নির্মাণে অস্ট্রেলিয়া-ব্রিটিশ কোম্পানির ২৬০০ কোটি ডলারের চুক্তি

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৮, ১০:০৯আপডেট : ৩০ জুন ২০১৮, ১৭:৩৫

অস্ট্রেলিয়ার জন্য নতুন যুদ্ধ জাহাজ নির্মাণের জন্য ২৬০০ কোটি (২৬ বিলিয়ন) ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ব্রিটিশ প্রতিরক্ষা কোম্পানি বিএই। ইতালির ফিনকান্তিয়ের ও স্পেনের নাভাশিয়াকে পেছনে ফেলে এই চুক্তি স্বাক্ষর করলো বিএই। এই চুক্তির আওতায় সাবমেরিনবিরোধী যুদ্ধ জাহাজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি।

যুদ্ধ জাহাজ নির্মাণে অস্ট্রেলিয়া-ব্রিটিশ কোম্পানির ২৬০০ কোটি ডলারের চুক্তি

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়েছে, যুদ্ধ জাহাজগুলোর ডিজাইন করবে বিএই এবং নির্মাণ করবে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এএসসি শিপবিল্ডিং। অস্ট্রেলীয় সরকারের মতে, এই প্রকল্পে অস্ট্রেলিয়ায় অন্তত ৪ হাজার লোকের কর্মসংস্থান হবে।

শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়া জানায়, হান্টার শ্রেণির এই ফ্রিগেট অস্ট্রেলীয়দের দ্বারা, অস্ট্রেলীয় স্টিল ব্যবহার করে অস্ট্রেলিয়া নির্মাণ করবে।

প্রকল্প বাস্তবায়নে বিএই’র সাবসিডিয়ারিতে পরিণত হবে এএসসি। অস্ট্রেলীয় সরকারের মতে, এই চুক্তির ফলে ফ্রিগেটগুলো নির্মাণ, জবাবদিহিতা ও সরবরাহের পুরো দায় বহন করবে বিএই। জাহাজগুলোর নির্মাণ শেষ হয়ে গেলে পুরো নিয়ন্ত্রণ নেবে অস্ট্রেলিয়া।

প্রকল্পের মোট অর্থের কতটুকু সরাসরি বিএই পাবে, সিএএন’র পক্ষ থেকে জানতে চাইলে অস্ট্রেলিয়ার সরকার কোনও মন্তব্য জানায়নি।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’