পার্লামেন্টে মুক্ত ভোটের অধিকার চান কনজারভেটিভ পার্টির এমপিরা

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি সফল না হওয়ায় বিকল্প হিসেবে দ্বিতীয় গণভোট আয়োজনে সমর্থন রয়েছে কনজারভেটিভ পার্টির সিনিয়র এমপিদের। আর এজন্য পার্লামেন্টে যদি কোনও ভোট হয় তাহলে সেখানে মুক্তভোট দেওয়ার সুযোগ দিতে থেরেসা মে’র প্রতি আহ্বান জানিয়েছেন টরি এমপিদের একাংশ।

পার্লামেন্টে মুক্ত ভোটের অধিকার চান কনজারভেটিভ পার্টির এমপিরা

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব টিকে গেলেও থেরেসা মে’র শাসন করা কঠিন হবে বলে মনে করছেন অনেক টরি এমপি। কারণ আস্থাভোটের মধ্য দিয়ে থেরেসা মে’র কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ব্রেক্সিট সংকট থেকে উত্তরণে সম্ভাব্য বিকল্প দ্বিতীয় গণভোটের কথা অনেক এমপিই বিবেচনা করছেন। এজন্য পার্লামেন্টে কোনও প্রস্তাবের মত জানানোর সময় তারা মুক্ত ভোট অর্থাৎ তাদের স্বাধীন ইচ্ছামতো ভোট দেওয়ার অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক এমপি বলেন, পার্লামেন্টে যখন বিলটি সমর্থন আদায়ে ব্যর্থ হবে তখন সরকারের কোনও নির্দিষ্ট অবস্থান থাকবে না এবং আমরা মুক্ত হয়ে যাব।

মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই বৈঠকে সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করার প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রিরা। এর আগে যদিও থেরেসা মে নো ডিল, সফট ব্রেক্সিট ও দ্বিতীয় গণভোটের মতো বিকল্পগুলো প্রত্যাখ্যান করেছেন থেরেসা মে। তবু অনেক মন্ত্রী এগুলোকেই সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছেন।

এমপিরা বলছেন, মুক্ত ভোট দেওয়ার সুযোগ হলে দলের মধ্যকার অনেক উত্তেজনা নিরসন হবে। এতে করে ব্রেক্সিটের পক্ষে কট্টরপন্থীরা দল থেকে বের হয়ে নতুন দল গঠনের সুযোগ পাবেন।

 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম