যুক্তরাজ্যে স্কুলের পাঠ্যসূচিতে সমকামিতা, মুসলিম অভিভাবকদের প্রতিবাদ

অদিতি খান্না, যুক্তরাজ্য
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪১

যুক্তরাজ্যের বার্মিংহামের একটি স্কুলে শিশুদের পাঠ্যসূচিতে সমকামিতার বিষয় অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন একদল ব্রিটিশ মুসলিম অভিভাবক। তাদের দাবি, পাঠ্যসূচিতে সমকামিতাবিষয়ক যে শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে ধর্মীয় রীতিবিরোধী।

যুক্তরাজ্যে স্কুলের পাঠ্যসূচিতে সমকামিতা, মুসলিম অভিভাবকদের প্রতিবাদ

বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভুত কয়েকশ অভিভাবক পার্কফিল্ড কমিউনিটি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। স্কুলটিতে ‘আমাদের স্কুলে কোনও বহিরাগত নয়’ শিরোনামে একটি কর্মসূচি রয়েছে শিক্ষকদের সূচিতে। এতে যৌনতা ও সম্পর্ক বিষয়ে অধ্যয়ন রাখা হয়েছে। এর লক্ষ্য হলো স্কুলের এলজিবিটি সম্প্রদায়ের সমতা ও প্রতিবন্ধকতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া। এতে বর্ণ, জাতি ও ধর্মের সমতার গুরুত্বকেও তুলে ধরা হবে।

অভিভাবকদের আশঙ্কা, এতে করে তাদের কোমলমতি শিশুদের বিপথে নেওয়া হতে পারে। বিশেষ করে এসব শিশুদের বয়স মাত্র ৪ থেকে ১২ বছর। যৌনতার বিষয় তাদের সামনে তুলে ধরার সময় এখনও হয়নি।

এক শিশুর অভিভাবক মরিয়ম আহমদ বলেন, এই বয়সে শিশুদের এসব শেখানো একেবারে ভুল। এই বয়সী শিশুরা এখনও বুঝতে শিখেনি তারা আসছে নাকি যাচ্ছে। তাদের নিজেকেই বুঝতে দিন তাদের যৌনগামিতা কী হবে।

স্কুল থেকে সন্তানকে সরিয়ে নেওয়া ফাতিমা শাহ বলেন, এটা একেবারে অনুপোযুক্ত, পুরোপুরি ভুল। শিশুদের বলা হচ্ছে সমকামী হওয়া ভুল কিছু না। অথচ স্কুলটির ৯৮ শতাংশ শিক্ষার্থী মুসলিম। এটা একটি মুসলিম কমিউনিটি।

স্কুল কর্তৃপক্ষ তাদের পদক্ষেপ সঠিক বলেই মনে করছে। তাদের দাবি, এটা সমকামিতার বিভিন্ন ক্ষেত্রে সমতার প্রচার ও প্রতিবন্ধকতার বিষয়ে নৈতিকতার অংশ। স্কুলটি এই বিষয়টি চালুকারী সহকারী প্রধান শিক্ষক অ্যান্ড্রিউ মোফাত বলেন, আমি একেবারে অল্প বয়স থেকেই শিশুদের শেখাচ্ছি যে, পৃথিবীতে অনেক ধরনের পরিবার রয়েছে। ভুলে গেলে চলবে না যে স্কুলের অনেক শিশুরই দুইজন মা রয়েছে। ফলে আমি বুঝতে পারি তারা কিছুই শিখছে না। শিশুরা দেখছে তাদের পরিবার সবকিছু মেনে নিচ্ছে।

মোফাত বলেন, তোমার কালো বা বাদামি কিংবা সাদা চামড়া থাকতে পারে। তুমি হতে পারো খ্রিস্টান, হিন্দু, শিখ, ইহুদি, বিশ্বাসহীন অথবা সমকামী। আমরা সবাই একসঙ্গে বাস করতে পারি এবং করছি। আমরা বার্মিংহামে বসবাসের কথা বলছি।

সহকারী প্রধান শিক্ষক স্কুলের সামাজিক স্বাস্থ্য শিক্ষার শিক্ষকও। সমকামী এই শিক্ষক ব্রিটিশ রানির এমবিই সম্মাননা পেয়েছেন শিক্ষায় সমতা নিয়ে কাজ করার কারণে। তিনি প্রাথমিক স্কুলে সমকামিতার প্রতিবন্ধকতা নিয়ে একটি বইও লিখেছেন। কর্মসূচির অংশ হিসেবে বইটির কিছু অংশ শিক্ষার্থীদের পাঠ করানো হয়। এসব পাঠে সমলিঙ্গের সম্পর্ক ও বিয়ের বিষয় গল্পাকারে তুলে ধরা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম