ভিটামিন ডি ও করোনায় আক্রান্তের মধ্যে সম্পর্ক পেলেন বিজ্ঞানীরা

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ২৩:২১আপডেট : ০৭ মে ২০২০, ২৩:২৩

যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী জানিয়েছেন, ইউরোপের ২০ টি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি ও মৃত্যু হারের সঙ্গে স্বাভাবিকের তুলনায় ভিটামিন ডি কম থাকার সম্পর্ক পেয়েছেন। তাদের গবেষণা প্রতিবেদনটি অ্যাজিং ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভিটামিন ডি ও করোনায় আক্রান্তের মধ্যে সম্পর্ক পেলেন বিজ্ঞানীরা

গবেষণা প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি গড়ে ভিটামিন-ডি রয়েছে উত্তর ইউরোপের দেশগুলোতে। কড লিবার তেল ও ভিটামিন ডি সম্পূরক খাবার এবং দক্ষিণ ইউরোপের তুলনায় সূর্যকে কম এড়িয়ে চলার কারণে এসব দেশে ভিটামিন ডি এর মাত্রা বেশি।

ক্যামব্রিজশায়ার ও এসেক্সভিত্তিক আঙ্গিলা রাসকিন ইউনিভার্সিটির ফিজিক্যাল অ্যাক্টিভিটি ও পাবলিক হেলথ বিষয়ক ড. লি স্মিথ বলেন, শ্বাসনালী সংক্রমণের বিরুদ্ধে ভিটামিন ডি-এর কার্যকারিতা রয়েছে। বয়স্কদের ভিটামিন ডি স্বল্পতা থাকায় গুরুতর অসুস্থ হচ্ছেন বেশি।

এই গবেষণা দলে রয়েছেন কুইন এলিজাবেথ হাসপাতালে প্রধান ইউরোলজিস্ট কিংস লিন এবং আঙ্গিলা রাসকিন ইউনিভার্সিটির পিটার ক্রিস্টিয়ান ইলি।

ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, বিশ্বের ৩৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষের।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে