প্রিন্স চার্লস ও ক্যামিলার ছেলে দাবির পক্ষে নতুন ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ২০:১৩আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২০:১৩

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসকারী সাইমন ডোরান্টে-ডে নিজেকে প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়েল ক্যামিলাল গোপন ছেলে দাবি করে আসছেন। এই দাবির প্রেক্ষিতে তিনি প্রমাণ হিসেবে একটি নতুন ছবি হাজির করেছেন। ছবিটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল হয়ে গেছে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ এখবর জানিয়েছে।

চার্লস ও ক্যামিলার সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কয়েক দশক ধরে চেষ্টা করে যাচ্ছে ডোরান্টে-ডে। এমনকি বিষয়টি অস্ট্রেলিয়ার হাই কোর্টেও নিয়েছেন তিনি।

৫৫ বছরের ডোরান্টের জন্ম হয়েছে যুক্তরাজ্যে। তিনি মনে করেন, ১৯৬৫ সালে প্রিন্স চার্লস ও ক্যামিলা একে অপরের প্রেমে পড়ার পর তার জন্ম হয়েছে। ওই সময় চার্লসের বয়স ছিল ১৭ ও ক্যামিলার ১৮। তার জন্ম হয় ১৯৬৬ সালের এপ্রিলে। পরে পোর্টসমাউথের এক পরিবার তাকে দত্তক নেয়। যে পরিবারের সঙ্গে ব্রিটিশ রানির সংযুক্ততা রয়েছে।

ডোরান্টে-ডের ছেলের সঙ্গে ক্যামিলার একই বয়সের ছবির তুলনা

প্রিন্স চার্লস ও ক্যামিলা এই দাবির বিষয়ে কখনও কোনও অবস্থান জানাননি। তবে ডোরান্টে ও তার দল এবং সমর্থকরা বিষয়টি কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ফেসবুকে নতুন একটি ছবি প্রমাণ হিসেবে হাজির হয়েছে। যার ফলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক চলছে।

ছবিতে ডোরান্টে-ডে'র ছেলে লিয়ামের সঙ্গে রানির একটি ছবির তুলনা করা হয়েছে। রানির ছবিটি বিশের কোটার প্রথম দিককার। এই তুলনাটি করেছেন তার এক সমর্থক।

ছবির বিষয়ে ডোরান্টে-ডে বলেন, সমর্থক আমাকে এটা পাঠানোর পর আমি বাকরুদ্ধ হয়ে যাই। অনেক মানুষ এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন কারণ সামঞ্জস্যতা এড়ানো কঠিন।

তিনি আরও দাবি করেছেন, সদ্য প্রয়াত প্রিন্স ফিলিপের তরুণ বয়সের কিছু প্রকাশিত হয়েছে। এগুলো প্রকাশের পর ফিলিপের সঙ্গে আমার সামঞ্জস্য অনেকেই খুঁজে পাচ্ছেন।

ডোরান্টে-ডে ও তার স্ত্রী জানান, তারা এ লড়াই থামাবে না জবাব পাওয়ার আগ পর্যন্ত।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের