প্রদর্শিত হবে প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ০৯:৫৯ আপডেট : ০৩ জুন ২০২১, ০৯:৫৯
image

৪০ বছর আগে বিয়ের দিনে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা যে পোশাকটি পরেছিলেন সেটি প্রদর্শিত হতে যাচ্ছে। তার সাবেক বাসভবন কেনিংসটন প্রাসাদে প্রদর্শিত হবে পোশাকটি। ডায়ানার দুই সন্তান ডিউকস অব কেমব্রিজ ও সাসেক্স প্রদর্শণীর জন্য পোশাকটি ধার দিয়েছেন। ডায়ানার বয়স ৬০ বছর পূর্তির এক মাস আগেই এই প্রদর্শণী শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৮১ সালে প্রিন্সেস ডায়ানার বিয়ের অনুষ্ঠানের জন্য পোশাকটির নকশা করেন ডেভিড এবং এলিজাবেথ ইমানুয়েল। গাউনটির পেছনে ২৫ ফুট লম্বা ঝুলানো অংশ রয়েছে। যাতে ভরে গিয়েছিলো সেন্ট পল ক্যাথিড্রালের করিডোর।

প্রদর্শণীটির আয়োজক প্রতিষ্ঠান রয়্যাল স্টাইল ইন দ্য মেকিং বলছে, বিয়ের ইতিহাসে আজও সবচেয়ে প্রসিদ্ধ পোশাকগুলোর একটি ডায়ানার ওই গাউনটি। এতে ১৯৮০ দশকের শুরুর ফ্যাশন ধরা পড়েছে।

প্রদর্শনীতে দেখানো একটি ভিডিওতে এলিজাবেথ ইমানুয়েল সেই মুহূর্তের কথা স্মরণ করেছেন যখ ডায়ানা এবং তার স্বামী তাকে ফোন করে পোশাকটি তৈরি করতে বলেন। তিনি বলেন, ‘এটা ছিলো সেই অদ্ভূত মুহূর্তগুলোর একটি যখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবন আর আগের মতো থাকবে না।’

বিয়ের পোশাক ছাড়াও প্রিন্স উইলিয়াম ও হ্যারি মায়ের অন্যান্য পোশাকও প্রদর্শণীর জন্য ধার দিচ্ছেন। জনসাধারণের জন্য প্রদর্শণীটি ৩ জুন থেকে শুরু হয়ে ২০২২ সালের শুরু পর্যন্ত উন্মুক্ত থাকবে।

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির