দরিদ্র দেশগুলোকে মাত্র ১শ' কোটি টিকা দেবে জি-৭

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ০২:৫৬আপডেট : ১২ জুন ২০২১, ০২:৫৬

করোনা মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ কোটি টিকা সহায়তার প্রতিশ্রুতিকে খুবই সামান্য উল্লেখ করে সমালোচনা করেছে দাতব্য সংস্থাসহ মানবাধিকার সংস্থাগুলো। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ থেকে শুক্রবার এ প্রতিশ্রুতি আসার পরই নানা প্রতিক্রিয়া দেখা গেছে। টিকা বিতরণ নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনার অভাব রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে দাতব্য সংস্থা অক্সফামের স্বাস্থ্যনীতি বিষয়ক ব্যবস্থাপক আন্না ম্যারিয়ট বলেন, ‘কোভিড মোকাবিলায় বিশ্বজুড়ে ১১শ’ কোটি ডোজ টিকার সরবরাহের প্রয়োজন। অথচ সেখানে জি-৭ নেতারা মাত্র একশ কোটি ডোজ টিকা জোগানের কথা বলছেন। যদি এরকম কিছুই সত্যিই হয়ে থাকে তবে জি-৭ সম্মেলন ব্যর্থ হবে’।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দরিদ্র দেশগুলোর জন্য একশ কোটি ডোজ টিকা দান করতে রাজি হবে বলে আশা প্রকাশ করেন। যুক্তরাজ্য কমপক্ষে ১০ কোটি টিকা বিতরণ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ১০ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা।

বরিসের এমন ঘোষণা পরই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি’র মহাসচিব অ্যাগনেস ক্যামার্ড বলেন, ‘১০০ কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার প্রতিশ্রুতি মহাসাগর থেকে এক ফোঁটা পানি দেওয়ার মতোই অবস্থা। এতে টিকা সংকট মোকাবিলা কখনোই সম্ভব নয়’।

ইংল্যান্ডের কর্নওয়ালে শুক্রবার শুরু হয়েছে জি-৭ সম্মেলন। এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ। জি-৭ -এর এবারের সম্মেলন ১১ই জুন থেকে রোববার ১৩ই জুন পর্যন্ত চলবে। বৈঠকের অংশ নিতে জোটভুক্ত দেশগুলোর নেতারা কার্বিস উপসাগরের কর্নিশ রিসোর্টে জড়ো হচ্ছেন। আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও।

 

/এলকে/
সম্পর্কিত
চতুর্থ দিনে ইসরায়েল-ইরান সংঘাত তীব্রতর, বিশ্বনেতাদের উদ্বেগ
কোভিড প্রতিরোধে ময়মনসিংহ মেডিক্যালে চলছে প্রস্তুতি, ভর্তি ২ জন
রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের