৬০ শতাংশ বেশি সংক্রামক ভারতীয় স্ট্রেইন, কমায় টিকার কার্যকারিতা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ২১:১৮আপডেট : ১২ জুন ২০২১, ২১:১৮

করোনাভাইরাসের ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে ৬০ শতাংশ বেশি সংক্রামক ভারতীয় স্ট্রেইন। এমনকি এটি ভ্যাকসিনের কার্যকারিতাও কমিয়ে দেয়। শুক্রবার যুক্তরাজ্যের কেন্টে অবস্থিত পাবলিক হেলথ ইংল্যান্ডের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

যুক্তরাজ্যের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, ‘পাবলিক হেলথ ইংল্যান্ডের এক নতুন গবেষণায় দেখা গেছে, করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে ৬০ শতাংশ বেশি সংক্রামক ভারতীয় ডেল্টা স্ট্রেইন। এর ডাবলিং রেট ৪ দশমিক ৫ থেকে ১১ দশমিক ৫ দিন হতে পারে বলে মত গবেষকদের।

বর্তমান সংক্রমণ সংখ্যা কতদিনে দ্বিগুণ হবে; সেই হিসাবকে বলা হয় ডাবলিং রেট।

এর আগে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক গবেষণাতেও দাবি করা হয়েছিল, যুক্তরাজ্যে যে আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল, তার থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় স্ট্রেইন প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক।

এদিকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির প্রভাব ভারতীয় ভ্যারিয়েন্টের ওপর মাত্র ৩২ শতাংশ কার্যকর বলে জানা গেছে। তাই এই ভ্যারিয়্যান্টের সংক্রমণ রুখতে ভ্যাকসিনের উভয় ডোজের মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা।

এই ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতের সব রাজ্যেই ছড়িয়ে পড়েছে। তবে এর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা ও তেলাঙ্গানাতে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান