জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতি জি-৭ নেতাদের

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ০১:২২আপডেট : ১৪ জুন ২০২১, ০১:২২
image

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গতি আনার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ নেতারা। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দরিদ্র দেশগুলোর জন্য প্রতিবছর দশ হাজার কোটি ডলার সংগ্রহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। যুক্তরাজ্যে জি-৭ সম্মেলনের পর উন্নয়নশীল দেশগুলোকে কয়লা নির্ভরশীলতা থেকে বের করে আনতে সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে পরিবেশবাদী কয়েকটি গ্রুপের দাবি এসব প্রতিশ্রুতির বিস্তারিত তথ্যের অভাব রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০০৯ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ২০২০ সাল নাগাদ প্রতি বছর দশ হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় শিল্পোন্নত দেশগুলো। তবে এই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এর জন্য করোনাভাইরাস মহামারিকে আংশিক দায়ী করা হয়।

জি-৭ নেতারা ওই লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও অ্যাকশন এইডের টেরেসা অ্যান্ডারসন বলেন, ‘প্রতিবছর দশ হাজার কোটি ডলার সংগ্রহে জি-৭ এর পুনরায় দেওয়া প্রতিশ্রুতি সংকটের ব্যাপকতা এবং অপরিহার্যতার ধারে কাছেও যায়নি।’ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের পরিচালক ক্যাথেরিন পেটেনজেল জানান তাদের আশা ছিলো ধনী দেশগুলোর নেতারা আরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবেন।

গত তিন ধরে যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত হওয়া জি-৭ সম্মেলনের অন্যতম ইস্যু হয়ে ওঠে জলবায়ু পরিবর্তন। এই সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখায় সম্মত হয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের