আনলক ব্রিটেন, প্রধানমন্ত্রী বরিসের সিদ্ধান্তে বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২০:২৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:২৮

আগামী ১৯ জুলাই থেকে যুক্তরাজ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বরিস জনসন সরকার। এতে সংক্রমণকে উস্কে দেওয়া হবে বলছে সংস্থাটি। 

মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডা. চান্দ নাগপৌল সমালোচনা করে বলেন, যুক্তরাজ্যে আগামী ১৯ জুলাই লকডাউনে যে শিথিলতা আসছে তা খুবই খারাপ হতে যাচ্ছে। ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলছেন অনেকে। সরকারের এ ধরনের পদক্ষেপে দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাবে। মঙ্গলবার  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ব্রেকফাস্ট প্রোগ্রামে এমন সতর্কবার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী বরিস জনসনের শিথিলতার সিদ্ধান্ত স্পষ্ট বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে বলেও উদ্বেগ জানান ডা. নাগপৌল। 

সম্প্রতি ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যে করোনার সব বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী দেশজুড়ে আনলকের সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরাও। তারা এ বিষয়ে একমত নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

দেশটির সরকারের তথ্যমতে, ১২ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের ৮৭ শতাংশ মানুষ করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ নিয়েছেন। মাত্র তিন ভাগের দুই ভাগ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। যুক্তরাজ্যে সবশেষ ৬ জন করোনায় মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক। সংক্রমণ এবং মৃত্যুর হার কমে আসলেও বিধিনিষেধ তুলে নিলে পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে না জানিয়েছেন চিকিৎসকরা।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম