লন্ডনে তালেবানবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২১, ২৩:৩৬আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:৩৯

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রতিবাদে যু্ক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। শনিবার মধ্য লন্ডনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় লন্ডনের কেন্দ্রস্থল হাইড পার্কে জড়ো হন কয়েক হাজার মানুষ। এখন থেকে তারা হোয়াইট হল, ডাউনিং স্ট্রিট পার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাস ভবনের দিকে মিছিল নিয় অগ্রসর হন।

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল তালেবানরা বদলায়নি। অনেকের হাতে ‘আফগানদের হত্যা বন্ধ করো’, আফগান নারীদের নিপীড়ন বন্ধ করো’ স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

মিছিলে অনেকেই আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ গ্রহণ করেছেন। এসময় তারা আফগানিস্তানে তালেবানের দখলের বিরোধিতা করেন।

আফগানিস্তানের চলমান সংকট মোকাবিলায় ব্রিটেনে সমালোচনার মুখে রয়েছেন জনসন। বিশেষ করে যেভাবে কাবুল থেকে ব্রিটিশ ও তাদের হয়ে কাজ করা মানুষদের বের করে নিয়ে আনার বিষয়ে।

কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলনে শরিয়া আইনের অধীনে নারীদের অধিকার নিশ্চিত করা এবং বিদেশি ও আগের সরকারের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তবে এমন প্রতিশ্রুতির পরও বেশ কয়েকজনকে হত্যা, নারী সাংবাদিকদের কাজে যোগ দিতে না দেওয়া এবং হেরাতে স্কুলে মেয়েদের অধ্যয়নে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম