কপ২৬ ব্যর্থ : গ্রেটা থুনবার্গ

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ১০:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১২:২০

একদিকে চলছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলন কপ২৬, অন্যদিকে বিক্ষোভ। শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ডাকে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। সমবেতদের উদ্দেশে তিনি বলেন, মানুষের বুঝতে আর বাকি নেই যে, কপ২৬ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বের প্রায় দুইশ’ দেশের রাষ্ট্র প্রধানদের অংশ গ্রহণে চলছে জলবায়ু সম্মেলন। ইতোমধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বেশ কয়েকটি দেশ ইতিবাচক সিদ্ধান্ত নিলেও একে যথেষ্ট মনে করছেন না অনেকে। বিশেষ করে বিশ্বের অধিক কার্বন নির্গমন দেশের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও আশানুরূপ প্রতিশ্রুতি দেয়নি। 

পরিস্থিতি যখন এমন, তখন গ্লাসগোতে বহু তরুণ-তরুণী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পৃথিবীর সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গ্লাসগোতে জড়ো হন তারা। সেখানে অংশ নেন গ্রেটা থুনবার্গও।

বিক্ষোভে বাধা দেয় নিরাপত্তা বাহিনী

সমাবেশে গ্রেটা বলেন, ‘এখন এই বিষয় আর গোপন নেই যে, কপ২৬ ব্যর্থ। এটা সত্য, যেভাবে আমরা সংকটে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। যত দ্রুত সম্ভভ বার্ষিক নির্গমন এমন মাত্রায় নামানো প্রয়োজন, যা আগে কখনও হয়নি’।

পৃথিবী সত্যিই অপ্রত্যাশিতভাবে জ্বলছে। এসময় তিনি বিশ্ব নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা জানি আমাদের ক্ষমতাসীন নেতারা 'নগ্ন'।

বিভিন্ন ব্যানারে অংশ নেয় তরুণ-তরুণীরা

এদিকে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই সমাবেশে অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত ছিল।

/এলকে/
সম্পর্কিত
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
সর্বশেষ খবর
ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা আর নেই
ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা আর নেই
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
আজ পুরোনো বন্ধুকে খুঁজে নেওয়ার দিন
আজ পুরোনো বন্ধুকে খুঁজে নেওয়ার দিন
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ