জানুয়ারির মধ্যেই প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২৩:০৮

আগামী জানুয়ারির মধ্যেই প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ সরকারের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন, জানুয়ারি মাসের মধ্যে ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সের সবাইকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সরকার আশাবাদী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যোগ্য হিসেবে বিবেচিত সবাই যেন ভ্যাকসিন নিতে পারেন সেটি নিশ্চিত করতে চায় সরকার। এজন্য স্বাস্থ্যসেবা কর্মী ও স্বেচ্ছাসেবীদের সহায়তা দিতে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

বুস্টার ডোজ দেওয়া তরান্বিত করা এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সংক্রমণের বিস্তার সামাল দেয়ার আশা করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

এদিকে বুধবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত ২২ জনের শরীরে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, দুই সপ্তাহের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও অনেক কিছু জানা যেতে পারে। বিজ্ঞানীরা এর প্রভাব অনুধাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। ওই দিনই যুক্তরাজ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন দেশগুলোর সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

পর দিন আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে। করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে।’ সূত্র: বিবিসি, এনএইচকে নিউজ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে