পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারি উড়িয়ে দিচ্ছে না যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৮

রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না যুক্তরাজ্য। যুক্তরাজ্যের এমন বক্তব্যের পর বুধবার রাশিয়া হুঁশিয়ারি করে জানায়, এমন পদক্ষেপ হবে ভয়াবহ ধ্বংসাত্মক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন ইস্যুতে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউজ। 

পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, আমার কোনও কিছুই বাদ দিচ্ছি না।

তিনি বলেন, আমাদের নিষেধাজ্ঞা আরও কঠিন করে রুশ কোম্পানি ও ব্যক্তিবর্গকে এর আওতায় আনতে আমরা নতুন আইন প্রস্তাব করতে যাচ্ছি। আমরা বিষয়টি কয়েক দিন পর বিবেচনা করবো। আমি বিষয়টি উড়িয়ে দিচ্ছি না।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, পুতিনের বিরুদ্ধে এমন পদক্ষেপ সম্পর্কের জন্য ধ্বংসাত্মক হবে। কিন্তু পুতিনের কিছুই হবে না।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করছে যুক্তরাজ্য।

ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্ত ঘিরে রাশিয়া প্রায় ১ লাখ সেনা মোতায়েনের পর চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন দখলের পরিকল্পনার অভিযোগ এনেছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের